নগরে বাসচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। তবে রাত নয়টা পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের আকবরশাহ থানার শহীদ লেইন এলাকায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে আকরবশাহ থানার ওসি জসিম উদ্দিন জয়নিউজকে বলেন, দ্রুতগামী একটি বাস চাপা দিলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু ঘটে। আমরা লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।
জয়নিউজ/এফএম/জুলফিকার



