ডাকসু নির্বাচনে ছাত্রলীগের শোভন-রাব্বানী-সাদ্দাম

ডাকসু নির্বাচনে রেজওয়ানুল হক শোভন ভিপি ও গোলাম রাব্বানীকে জিএস প্রার্থী রেখেই হচ্ছে ছাত্রলীগের প্যানেল। এছাড়াও এজিএস পদে প্রার্থী হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

- Advertisement -

ছাত্রলীগের সম্ভাব্য প্যানেল নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক ডাকসু ভিপি আখতারুজ্জামান জয়নিউজকে এ খবর নিশ্চিত করেন।

- Advertisement -
google news follower

তিনি বলেন, ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ভিপি ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন এজিএস পদে ডাকসুতে ছাত্রলীগের প্যানেল থেকে লড়বেন।

ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি পদে লড়তে পারেন বলেও জানান তিনি।

- Advertisement -
islamibank

এদিকে সঞ্জিত ইতোমধ্যে এক ফেইসবুক পোস্টে শোভন, রাব্বানী ও সাদ্দামকে শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ, আগামী ১১ মার্চ ডাকসুর পাশাপাশি হল ছাত্র সংসদেরও নির্বাচন হবে।

জয়নিউজ/অভিজিত/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ