চ্যম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজার জেলা দল

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

শনিবার (২২ ডিসেম্বর) নগরের এম এ আজিজ স্টেডিয়াম ও স্টেডিয়াম সংলগ্ন অনুশীলন মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হয়।

- Advertisement -
google news follower

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ফেনী জেলা দলকে ১-০ গোলে হারিয়ে চ্যম্পিয়ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা দল।

অন্যদিকে, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যম্পিয়ন হয়েছে কক্সবাজার জেলা দল।

- Advertisement -
islamibank

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। এসময় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক রাশেদা বেগম, পিটিআই সুপারিনটেনডেন্ট কামরুন নাহার, পটিয়ার পিটিআই সুপারিনটেনডেন্ট (ভারপ্রাপ্ত) তপন কান্তি দাশ, সিজেকেএসের অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএসের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম ফুটবল এসোসিয়েশনের সহসভাপতি এস এম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইউসুফ, সিজেকেএসের কাউন্সিলর মাস্টার শাহাদাত, মাকসুদুর রহমান বুলবুল, মাহমুদুর রহমান মাহাবুব, আফছারুজ্জামান ও প্রবীণ ঘোষ।

এতে অন্যান্যের মধ্যে বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের শিক্ষা অফিসার তাপস কুমার পাল, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষিকেশ শীল, মো. জহির উদ্দিন চৌধুরী, বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের শিক্ষা অফিসার মো. মামুন কবিরসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ