চট্টগ্রাম স্কেটিং একাডেমির খেলোয়াড়দের সার্টিফিকেট বিতরণ

ঢাকায় অনুষ্ঠিতব্য বিজয় দিবস কাপ স্কেটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে চট্টগ্রাম স্কেটিং একাডেমি।

- Advertisement -

এর আগে চট্টগ্রাম স্কেটিং একাডেমির চেয়ারম্যান, চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও জয়নিউজের সম্পাদক অহীদ সিরাজ চৌধুরীর সঙ্গে একাডেমির খেলোয়াড়রা এক মতবিনিময় সভায় মিলিত হন।

- Advertisement -
google news follower

এসময় তিনি একাডেমির খেলোয়াড়দের মাঝে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের দেওয়া স্মারক সার্টিফিকেট তুলে দেন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় জামালখানের জয়নিউজ কার্যালয়ে মতবিনিময়কালে একাডেমির চেয়ারম্যান অহীদ সিরাজ চৌধুরী প্রতিযোগিতায় খেলোয়াড়দের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।

- Advertisement -
islamibank

চট্টগ্রাম স্কেটিং একাডেমির প্রতিষ্ঠাতা আদিল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির ভাইস চেয়ারম্যান আবদুল আলীম ও একাডেমির পরিচালক সাজেদা বেগম ডলি।

জয়নিউজ/পলাশ/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ