ঘাস না কাটায় ২৫ লাখ টাকা জরিমানা!

এক ব্যক্তিকে প্রায় ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ওই ব্যক্তির অপরাধের কারণটি জানলে অবশ্য একটু অবাকই হতে হবে। কারণ তাঁকে জরিমানা করা হয়েছে বাড়ির সামনের ঘাস না কাটার জন্য!

- Advertisement -

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘটেছে এ ঘটনা। ওই এলাকায় নিয়ম রয়েছে, বাড়ির লনের ঘাস ১০ ইঞ্চির বেশি বড় রাখা যাবে না।

- Advertisement -
google news follower

ফ্লোরিডার বাসিন্দা জিম ফিকেন (৬৯) গরমের ছুটি কাটাতে প্রায় দু’ মাসের জন্যে দক্ষিণ ক্যারোলিনায় ছিলেন। এ অবস্থায় তাঁর বাড়ির সামনে ঘাস দিন দিন বাড়তে থাকে। এক সময় ঘাস ১০ ইঞ্চির বেশি বড় হয়ে যায়। এ কারণে তাঁকে জরিমানার মুখে পড়তে হয়। নিয়ম না মানার জন্য কর্তৃপক্ষ তাঁকে ৩০ হাজার মার্কিন ডলার জরিমানা করে, বাংলাদেশি টাকায় যা প্রায় ২৫ লাখ টাকা।

বিষয়টি নিয়ে আদালতে যান জিম। মামলার শুনানির সময় জিমের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেল বাড়িটি অন্য একজনকে ভাড়া দিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই ব্যক্তি হঠাৎ মারা যান। তাই ঘাস কাটা সম্ভব হয়নি। জিম যখন ফিরে আসেন, তখন তাঁর ঘাস কাটার যন্ত্রটি ভেঙে যায়। ফলে ঘাস নির্দিষ্ট সীমার বেশি বড় হয়ে যায়। মামলাটি এখনও চলছে।

জয়নিউজ/হিমেল/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ