কক্সবাজারের শিক্ষার্থীদের সংবর্ধনা দিল চট্টগ্রাম বিজ্ঞান কলেজ

কক্সবাজার জেলার এক ঝাঁক মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল চট্টগ্রাম বিজ্ঞান কলেজ।

- Advertisement -

বৃহস্পতিবার (২৩ মে) কক্সবাজার বিয়াম অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়।

- Advertisement -
google news follower

প্রকৌশলী জিয়া উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরোয়ার সোহেল।

তিনি বলেন, চট্টগ্রাম বিজ্ঞান কলেজ কক্সবাজারে একটি অনন্য নজির সৃষ্টি করেছে। চট্টগ্রাম শহর থেকে এসে সাগর পাড়ে বেড়ে উঠা মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার মাধ্যমে কক্সবাজারবাসীকে ঋণী করেছেন। এই সম্মান আমাদের মেধাবী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।

- Advertisement -
islamibank

ক‌লেজের ইংরেজি বিভাগের প্রধান মো. ফরিদ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিজ্ঞান কলেজের রসায়ন বিভাগের প্রধান মো. মইনুল হোসেন।

অনুষ্ঠানে ২০১৯ সালে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ ৩৮০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও উপস্থিত উন্মুক্ত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় ২ মেধাবী শিক্ষার্থীকে ট্যাবসহ দশজনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

জয়নিউজ/আরডি/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ