উদ্বোধনের অপেক্ষায় কাপ্তাই সৌরবিদ্যুৎ প্রকল্প

কাপ্তাইয়ে সৌরশক্তির সাহায্যে ৭.৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এপ্রিল মাসের যে কোনোদিন প্রকল্পটি উৎপাদনে যেতে পারবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।

- Advertisement -

কাপ্তাই পিডিবির চিফ ইঞ্জিনিয়ার প্রকৌশলী মো. আব্দুর রহমান জয়নিউজকে জানান, কাপ্তাই প্রজেক্ট এলাকার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রধান বাঁধ সংলগ্ন খালি জায়গায় ২০১৭ সালের ৯ জুলাই সৌর বিদ্যুৎ প্রকল্পটির কার্যক্রম শুরু হয়। পুরো প্রকল্প এলাকা উঁচু সীমানা প্রাচীর দিয়ে ঘেরাও দেওয়া হয়েছে। রাখা হয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনী। ইতিমধ্যে প্রকল্পের সিংহভাগ কাজ সম্পন্ন করা হয়েছে।

- Advertisement -
google news follower

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান জেটটিক করপোরেশন বৈদ্যুতিক পাওয়ার প্ল্যান্টটি নির্মাণ করছে।

এ প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০৯ কোটি ৫৫ লাখ ৩৯ হাজার টাকা। এর মধ্যে ৮৪ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকা দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এ প্রকল্পের সরকারি (জিওবি) অর্থায়ণ হচ্ছে ১৭ কোটি ৫৫ লাখ ২৮ হাজার টাকা। অবশিষ্ট ৭ কোটি ৭৪ লাখ ২১ হাজার টাকা অর্থায়ন করছে পিডিবি। প্রকল্পে উৎপাদিত প্রতি কিলোওয়াট বিদ্যুতের উৎপাদন ব্যয় ধরা হয়েছে ৫ টাকা ৪৮ পয়সা।

- Advertisement -
islamibank

প্রকল্প পরিচালক (পিডি) মো. ফারুক জানান, এপ্রিল মাসের যে কোনোদিন সৌর বিদ্যুৎ প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হতে পারে।
জানা যায়, সৌরশক্তির সাহায্যে এ প্রকল্প থেকে দৈনিক ৭.৪ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। এর মধ্যে ২ মেগাওয়াট বিদ্যুৎ কাপ্তাই প্রজেক্টে ব্যয় করা হবে। বাকি ৫.৪ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হবে।

এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে “কাপ্তাই ৭.৪ মেগাওয়াট সোলার ফটোভোলটিক গ্রিড কানেকটেড পাওয়ার জেনারেশন প্ল্যান্ট কাপ্তাই’’।
উল্লেখ, প্রকল্পটি চালু হলে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটে উৎপাদিত ২৩০ মেগাওয়াট বিদ্যুতের সঙ্গে আরো ৫.৪ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

জয়নিউজ/বিশু/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ