‘ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করলে এগিয়ে যাবে দেশ’

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। চিন্তাগত পার্থক্য থাকতে পারে, তবে দেশের প্রতি দায়বদ্ধতা থেকে দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে হবে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সবাই যার যার অবস্থান থেকে কাজ করলে দেশ এগিয়ে যাবে।

- Advertisement -

সোমবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর অনিরুদ্ধ মুক্তমঞ্চে আয়োজিত ‘ক্লিক চট্টলার বীর ও তারুণ্যে কাণ্ডারী ২০১৮ সম্মাননা’প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

- Advertisement -
google news follower

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম ক্লিকের এই আয়োজনের প্রশংসা করে বলেন, কৃতীমানদের সম্মাননা দিলে তাঁরা কাজে অনুপ্রেরণা পান।

‘ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করলে এগিয়ে যাবে দেশ’

- Advertisement -
islamibank

উল্লেখ্য, ক্লিক ২০১৫ সাল থেকে এই সম্মাননা প্রদান করে আসছে। ২০১৮ সালের চট্টলার বীর সম্মাননা পেয়েছেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীন চৌধুরী, ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম, কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত, শহীদ জায়া বেগম মুশতারি শফি, মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরী ও শিল্পপতি এম এ মোতালেব।

২০১৮-এর তারুণ্যের কাণ্ডারী সম্মাননা পেয়েছেন কবি ও সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল, দীপংকর দাশ, সামি আহমেদ, শাহাদাৎ হোসেন চৌধুরী বাবু ও এ এস এম নাসির উদ্দীন ফাহিম।

এছাড়াও ক্রীড়া সংগঠক ওয়াহিদুল হক শিমুল, চট্টগ্রাম ইভেন্টস, বাংলাদেশ ইভেন্টস, দি লাইটিং স্ট্যাইলের কর্ণধার আবদুর রাজ্জাক, হ্যালো চিটাগাং-এর কর্ণধার রিয়াদ খানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

জয়নিউজ/হিমেল

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ