আইন কলেজে পূর্ণ প্যানেলে জয়ের পথে সোহেল-মাহফুজ-সৈকত পরিষদ

চট্টগ্রাম আইন কলেজ ছাত্রসংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ প্যানেলে জয়ী হওয়ার পথে রয়েছে সোহেল-মাহফুজ-সৈকত পরিষদ।

- Advertisement -

সোমবার (৪ মার্চ) ছিল নির্বাচনে মনোনয়ন ফরম জমাদানের শেষ দিন।

- Advertisement -
google news follower

এদিন সোহেল-মাহফুজ-সৈকত পরিষদ ছাড়া অন্য কোন প্যানেলের প্রার্থী মনোনয়ন ফরম জমা দেননি। তাই আইন কলেজ ছাত্রসংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে প্যানেলটি।

প্যানেলে ভিপি পদে আবদুল খালেক সোহেল, জিএস পদে মাহফুজুর রহমান ও এজিএস পদে সৈকত চন্দ্র দাশ প্রার্থী হয়েছেন।

- Advertisement -
islamibank

এছাড়া অর্থ সম্পাদক পদে মোঃ ইকবাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আবু ছৈয়দ (রোকন), ম্যাগাজিন সম্পাদক পদে মোঃ মোজাম্মেল হক, মহিলা সম্পাদিকা পদে রুবি আক্তার, শ্রেণি প্রতিনিধি (২য় বর্ষ) পদে মোঃ আকতার হোসেন, ক্রীড়া সম্পাদক পদে মোঃ সাদ্দাম হোসেন, বিতর্ক সম্পাদক পদে মোঃ ইকবাল হোসেন (জনি), সমাজকল্যাণ ও আপ্যায়ন সম্পাদক পদে সুব্রত নাথ রুবেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এহছানুল করিম ও শ্রেণি প্রতিনিধি (১ম বর্ষ) হিসেবে আছেন মোঃ নাছির উদ্দিন।

জয়নিউজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ